বাগেরহাট ব্যুরো: বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে অবস্থিত ড্রিম ফ্যাশান কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ মেলার কুপনের ড্র- এবং পুরস্কার বিতরন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুলকাটি প্রেসকাব চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ড্রিম ফ্যাশান এর স্বত্বাধিকার মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার। বিশেষ অতিথি ছিলেন চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর মোঃ ওয়ালিয়ার রহমান। প্রেসকাবের কোষাধ্যক্ষ অমিত কর বিলাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর সাত্তার শেখ, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজি, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, সমাজসেবক শিশির শিকদার ও ইউপি সদস্য বাপ্পি সাহা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। কুপন ড্র- অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছেন হতদরিদ্র ভ্যান চালক সৈয়দপুর গ্রামের নুর ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি লিটন শিকদার কুপণের ভাগ্যবান বিজয়ীর হাতে প্রথম পুরস্কারের মটর সাইকেল তুলে দেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














