মাগুরার (শালিখা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উপজেলা সদর আড়পাড়া বাজারের বিউটি সিনেমা হলের (সাবেক) পিছনে থাকা একটি পুরাতন পণ্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ১০ লক্ষাধিক টাকার পুরাতন পণ্য বিনষ্ট হয়েছে বলে দাবি করছেন গুদামের মালিক সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন বলেন, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হকারদের মাধ্যমে পুরাতন প্লাস্টিক সামগ্রী, টিনের কৌটা, পুরাতন ব্যাটারি, নারিকেলের মালা, বই-খাতা, পুরাতন সেন্ডেল, কাচের বোতল ,তামা, পিতল,প্লাস্টিকের ড্রাম, লোহাসহ ৩০ প্রকারের ভাংড়ি পণ্য সংগ্রহ করে এখানে মজুদ করা হয় যা পুরোটাই পুড়ে গেছে। মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, ঘটনাটি শোনামাত্রই মাগুরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত পূর্বক জানা যাবে বলে জানান তিনি। শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি,তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে । এদিকে ঘটনাটি শোনা মাত্রই আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাসসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














