সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে ছাড়িয়ে নেওয়ায় ােভে জামাতা সালাহউদ্দীন কর্তৃক শ্বশুর আজগার আলীকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মাটি কুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। মাটিকুমড়া গ্রামের আক্তার হোসেন সরদার জানান, তার বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সালাহউদ্দিনের দু’ বছর আগে বিয়ে হয়। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ুব্ধ হয়ে জামাতা সালাহউদ্দিন মঙ্গলবার রাত একটার দিকে ঘুমন্ত অবস্থায় মশারির উপর দিয়ে শ^শুর আজগার আলীকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে চলে যায়। তিনি আরো জানান, তার ভাই আজগর আলীর আত্মচিৎকারে তিনিসহ স্থানীয়রা ছুটে এসে তাকে রাত সোয়া দুইটার দিকে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানে ভর্তি না নেওয়ায় বুধবার ভোর সোয়া চারটার দিকে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগে চিকিৎসা চলাকালিন ভোর ৫টার দিকে আজগার আলী মারা যায়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














