রানা আহম্মেদ অভি, ইবি : ঝিনাইদহের শৈলকুপায় বোপরোয়া ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে পঙ্গু হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আবেদীন রনি। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে তার এক পা ভেঙ্গে হাড় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথায় ও হাতে গুরুতর আঘাত পেয়েছে। অবস্থা খারাপ দেখায় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা ইনেজেকশন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখান আবারো উন্নত চিকিৎসার নিমিত্তে সে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে বিকেলের দিকে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। প্রতক্ষদর্শীরা সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মালবাহী একটি ট্রাক কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এসময় রনি একাই ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে ক্যাম্পাসের দিকে আসার জন্য মোটরসাইকেল ঘুরাচ্ছিলেন। এসময় মোবাইল ফোনে একটি কল আসলে রিসিভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকের সামনের অংশের সাথে বাইকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার বলেন, ভ্যানে করে কয়েকজন একটি ছেলেকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম বলেন, কুষ্টিয়ার ডাক্তাররা ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে তার সহপাঠী ও সিনিয়রদের সাথে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সেই ঢাকায় পাঠানো হয়। বাইক ও ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, আমরা বিভাগের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর নিচ্ছি।মোটরসাইকেল চলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মোবাইলে কল এসেছিল। কল ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে। এতে তার পায়ের হাড় ভেঙ্গে দুই ভাগ হয়ে যায়। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














