অভয়নগর (যশোর) প্রতিনিধি : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় অভয়নগরে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন নারীর ক্ষমতায়ন বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন, ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। আমন্ত্রীত অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এডভোকেসি কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, যশোর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. জহির উদ্দীন। বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধীদেরকে কোন ভাবেই বৈষম্য করা যাবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, হিজড়া এবং বিশেষভাবে অক্ষম মানুষের জীবনমানের তেমন কোন উন্নয়ন ঘটেনি। এসব জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে দেশের তিনিট বিভাগের ৮টি জেলার ৭৩টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য ওয়েভ ফাউন্ডেশনের সহযোগী সংস্থা হিসেবে উক্ত কর্ম এলাকায় নাগরিক উদ্যোগ, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কাজ করছে। আগামী রবিবার তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।
Home
যশোর স্পেশাল অভয়নগরে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














