বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার পল্লীতে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে রত্না খাতুন(৩৫) নামের এক নারীকে কুপিয়ে জখম করেছে ওই একই গ্রামের বিলাত গাজীর ছেলে মোশারফ গাজী। ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট পোদাউলিয়া গ্রামে। এব্যাপারে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানাগেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের আইউদ্দিন সরদারের মেয়ে রত্না খাতুনের একটি ছাগল বুধবার দুপুরে একই গ্রামের মৃত বিলাত গাজির ছেলে মোশাররফ গাজির পাট ক্ষেতে যায়। এসময় মোশাররফ গাজি পাট ক্ষেতে ছাগল যাওয়ায় ক্ষিপ্ত হয়ে রত্না খাতুন ও তার ভাই জাহাঙ্গীরের বৌ সাহানারা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শালীনতা হানির করতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতর্কের সৃষ্টি হয়। এসময় মোশাররফ গাজির হাতে থাকা গাছি দা দিয়ে রত্না খাতুনকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। রত্না খাতুনের ভাবি সাহানারা ঠেকাতে এগিয়ে এলে মোশাররফ গাজি তাকেও ব্যাপক মারপিট করে আহত করে। স্থায়ীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে রত্না খাতুনের অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে যানা যায়। এব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, এবিষয়ে তদন্ত পূর্বক অইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














