কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ করোনা সনাক্ত হওয়ার পর ঝিনাইদহ জেলায় উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু কারোরই করোনা রিপোর্ট পজিটিভ আসেনি। দুইজন করোনায় আক্রান্ত হয়ে জেলার বাইরে নিজাম উদ্দীন ও জয়নুল আবেদীন নামে দুইজন মৃত্যুবরণ করলে তাদের মৃত দেহ ঝিনাইদহে দাফন করা হয়। এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর এ সব লাশ নিয়ে স্বজনদের মধ্যে আতংক দেখা দিলে ঝিনাইদহ জেলা প্রশাসন লাশ দাফন করে। ইসলামী ফাউন্ডেশন ঝিনাইদহ সুত্রে জানা গেছে, তারা এপর্যন্ত ১২ জনকে দাফন করেছেন। তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকী ১০ জনের করোনা নেগেটিভ ছিল। ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ৪ এপ্রিল কোটচাঁদপুরে প্রথম তাদের লাশ দাফনকারী টিম বছির উদ্দীনকে দাফন করেন। এরপর ঝিনাইদহ সদরের সামাদ আলী, নাছিমা খাতুন, জসিম উদ্দীন, কালীগঞ্জে ইসরাইল লস্কার, শুকুর আলী, শৈলকুপায় শিপন, জাহিদুল ইসলাম, পারভিন বেগম, ইকরামুল জোয়ারদার, কাজী নিজাম উদ্দীন ও হরিণাকুন্ডুতে জয়নুল আবেদনীকে দাফন করে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সার্বিক পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের সহায়তায় এসব লাশ দাফন করে ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি। ইফার সুত্রগলো জানায়, লাশ দাফনে অনেক সময় ঠেলাঠেলির শিকার হন তারা। অনেক সময় সমন্বয়ের অভাবে অসহযোগিতা পেয়ে থাকেন তারা।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















