স্টাফ রিপোর্টার: যশোরে অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অভয়নগর থানা প্রাঙ্গণে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) একেএম শামীম হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার),পিপিএম। এ সময় তিনি সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন। তা হলেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি,সহ সকল অপরাদ মূলক কার্য ক্রম বন্ধ করা সম্ভব । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অভয়নগর থানা মসজিদের ইমাম হযরত মাওলান মো. ইসমাইল হোসেন, গীতা পাঠ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মিলন কুমার মন্ডল, বাইবেল পাঠ করেন সুবীর মধু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ( সিআইপি), অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার “খ ” সার্কেল মুকিত সরকার,নাভারন সার্কেলের সিনিয়র এ এসপি মোঃ জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম, অভয়নগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ মোটরযান ফেডারেশনের সহ -সাধারণ সম্পাদক রবিন অধিকারী, বিশিষ্ট ব্যাবসায়ী নওয়াপাড়া সার সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, নওয়াপাড়া সার সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, উপজেলা পর্যায়ের সরকারি, আধা সরকারি, বে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নওয়াপাড়া শিল্প নগরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী নেতৃবৃন্দ, ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














