বেনাপোলে দুই কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

0
271

যশোর অফিস : বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে গাঁজাসহ বাইজিদ (৩১) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে বেনাপোল পোর্ট থানার শাখারিপোতা গ্রামের নুর উদ্দিনের ছেলে। বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন খবরে জানা যায়, বাইজিদ নামে এক গাঁজা ব্যবসায়ী ভারত থেকে গাঁজা এনে তার বাড়িতে মজুদ করেছে। খবর পুলিশের তার বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে জানিয়েছেন পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here