পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে জামাইয়ের কান ছিড়ে বিচ্ছিন্ন ও শ্বাশুড়ির হাতের শিরা কেটে জখমের ঘটনা ঘটেছে। পুলিশ আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দু’জনকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির সময় চেঁচুয়ার আছিরউদ্দীনের ছেলে ক্ষুদ্র ফল ব্যবসায়ী আঃ কুদ্দুস (৩৫) জানান, ৬ নং কয়রার বাসিন্দা আমার শ্বাশুড়ি হাফিজা (৫০) টাকার জন্য বাড়ীতে এসে পীড়াপীড়ি করছিল। কারন হিসেবে সে জানায় ইতোপুর্বে মেঝ শ্যালকের আদালত থেকে জামিনের জন্য ৩ হাজার টাকা ধার দিয়েছিলাম। বর্তমানে আরোও এক শ্যালক ভারতে আটক থাকায় শ্বাশুড়ি পুরনায় টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার করায় ঝগড়া হলে রবিবার দুপুরে শ্বশুর মোছা মোড়ল আমার বাড়িতে আসে। বিকেলে পাইকগাছা থেকে বাড়ীতে প্রবেশের মুহুর্তেই টাকা নিয়ে বিরোধ দেখা দেয। পুলিশ জানিয়েছে, ঘটনার সময দু’জনের বাকবিতন্ডায় জেরে শ্বাশুড়ি জামাইয়ের বাম কানে কামড় দিয়ে নিছের অংশ ছিড়ে ফেলে জখম করেছেন। আর জামাই কান রক্ষা করতে গিয়ে শ্বাশুড়িকে ধাক্কা দিলে সে পার্শ্বে ঘেরার উপর পড়ে চটা অথবা গাছে লেগে ডান হাতের তালুর উপরের টেন্ডুল ( শিরা) কেটে জখম করেছেন। থানার এসআই কায়েেস জানান, মারপিটে আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয। কর্তব্যরত চিকিৎসক জানান,একজনের কান ছিড়ে গেছে ও অপর জনের হাতের শিরা কেটে জখম হযেছে। দু’জনকে খুমেক হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে। ওসি জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














