ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) । ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে নজরুল ইসলাম মালী নামে এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে তিনি মারা যান। সে কাঁঠালতলা বাজারের সার ব্যবসায়ী ও উপজেলার বরাতিয়া গ্রামের হোসেন মালীর ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে নজরুল ইসলাম মালী বিচালি কাটার ম্যাশিনে বিচালি কাটার জন্য মোটরের সুইচ দেয়। এসময় মোটর না চলায় তিনি মোটরে হাত দেয়া মাত্রই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে বিচালি কাটা ম্যাশিনের উপর ছিটকে পড়েন। এসময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং কপাল ফেটে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। অল্পক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














