পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : পাইকগাছায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে উন্নয়ন মূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান আজ শনিবার বেলা ১২ টায় পাইকগাছা ডাক বাংলায় অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মসজিদ মন্দির উন্নয়ন কল্পে চেক বিতরণ করেন খুলনা জেলা পরিষদের সদস্য ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান গাজী,জহুরুল হক বাচ্চু ও নাহার আক্তার প্রমুখ। চেক বিতরণের সময় শেখ কামরুল হাসান টিপু বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আইন মেনে চলে এবং সামাজিক সচেতনা হতে পারলে করোনা প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ সৃষ্টি করার ফলে আমরা মানুষের দোর গোড়ায় পৌছে বিভিন্ন মসজিদ মন্দিরে সরকারের দেয়া অনুদান পৌছে দিতে পারছি। যে কারনে আজ বিভিন্ন মসজিদ মন্দিরগুলো উন্নয়নের ছোয়া লেগেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ ভিশন বাস্তবায়ন করার সকলকে দেশত্ববোধ নিয়ে সকলকে একত্রিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














