অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বিনামূল্যে ৬২০ জন ছানিচক্ষু রোগী বাছাই ও অপারেশন এবং ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন হয়েছে। নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ভবনে এসব রোগী বাছাই সম্পন্ন করা হয়। অসহায়, দরিদ্র বাছাইকৃত রোগীর মধ্যে ৫১৫ জন ছানিচক্ষু এবং ১০৫ জনের ডায়াবেটিস রোগী পরীক্ষা করা হয়। রোগী বাছাই ও সহায়তা প্রদান উপলক্ষে গতকাল শুক্রবার সকাল একই মহাবিদ্যালয়ের মাঠে রোটারি ক্লাব অব নওয়াপাড়া এবং আদ্-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সভাপতি রোটাঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান। সম্মানিত অতিথি ছিলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপ-পরিচালক ডা. মো. বেলাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আহবায়ক রোটাঃ পিপি. আব্দুল আজিজ সরদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটাঃ পিপি শাহ্ আব্দুল মুকিত জিলানী, আদ্-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ফারহানা আনজুম জেরিন, মোর্শেদ আল মোর্তজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটাঃ আলহাজ্ব শাহ জালাল হোসেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














