প্রেস বিজ্ঞপ্তি ঃ যশোরে বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা দিবস পালন ঃ আজ সকাল দশটায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, সাংবাদিক ফরাজি আহমেদ সাইদ বুলবুল, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ সভাপতি ঈদুল চাকলাদার ও যশোর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা প্রমুখ। সভায় যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, প্রেসক্রিপশন ছাড়া কোন ঔষধ সেবন করা উচিৎ নয় কারণ ঔষধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তিনি ফার্মেসী মালিক দের বিনা প্রেস ক্রিপশনে এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করার আহ্বান জানান। সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, এন্টিবায়োটিক ঔষধ সেবনের সময় রোগীকে খেয়াল রাখতে হবে প্রেস ক্রিপশনে যে পরিমাণ ডোজের সেবনের কথা আছে সেটি পুর্ণ করতে হবে। কমবেশি সেবনের ফলে বিভিন্ন সমস্যা হতে পারে। ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, কোন ফার্মেসীর মালিককে বিনা প্রেস ক্রিপশনে এন্টি বায়োটিক ঔষধ বিক্রি না করার আহ্বান জানান যদি এর কোন বাত্যয় হয় তাহলে আইনের আওতায় আসার কথা বলেন। বার্তা প্রেরকঃ সাধন মল্লিক যুগ্ম আহবায়ক যশোর জেলা মৎস্য জীবী লীগ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














