সাইফুল ইসলাম :শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় সেবামূলক সংস্থা আইডিয়াল কল্যাণ সংস্থার উদ্যোগে (IKS) দুই শতাধিক অসহায়, প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংস্থাটির সভাপতি অলোক কুমার বসু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উন্মে তাহমিনা মিতু, সমাজসেবা অফিসার শাহিনুল ইসলাম।এছাড়াও সংস্থাটির সহ-সভাপতি তাজমিনুর রহমান টিটো,সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক আলম হোসেন, সদস্য আকতারুজ্জামান, রাইসুল ইসলাম প্রিন্স ও রনকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, শীতকালে অসহায় ও শীতার্ত মানুষের জন্য অতিব প্রয়োজনীয় একটি বস্তু হচ্ছে শীতবস্ত্র যা দান করা একটি মহৎ কাজ বলে আমি মনে করি পাশাপাশি যে সংগঠনটি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।এসময় সভাপতির বক্তব্যে অলোক বসু বলেন, শালিখা উপজেলার আড়পাড়া,শতখালি ও তালখড়ি ইউনিয়নের দুই শতাধিক নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি এবং ভবিষ্যতে আইডিয়াল কল্যান সংস্থা (IKS) এর আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হবে।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সংস্থাটির প্রধান সমন্বয়ক ও ক্যাশিয়ার ফিরোজ কবির।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














