দামুড়হুদার ৬ মামলার পলাতক আসামী আশরাফুল রংপুরে আটক

0
284

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার ৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আশামীকে আটক করেছে পুলিশ।
দামুড়হ্দার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের আলী আহম্মদের ছেলে আশরাফুজ্জাম(৪৫) ৬টি সিআর মামলার চলমান পলাতক আসামী।সে দীর্ঘদিন পালিয়ে ছিল। আমরা তাকে হন্যে হয়ে খুজছিলাম।বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রংপুরে জেলায় হানা দেয়।পরে রংপুর জেলার পীরগঞ্জের একটি বাজার থেকে আশরাফুল কে
গ্রেফতার করে রাতেই তাকে দামুড়হুদা নিযে আসা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here