মাসুদ রানা, মোংলা : দুর্নীতি দমন কমিশন’র অর্থায়নে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় এবং মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারি রবিবার সকালে কলমদানি বিতরণ করা হয়। রবিবার সকাল ১১টায় মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং বেলা ১২টায় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ে কলমদানি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। স্কুল দুটিতে কলমদানি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রদান শিক্ষক নরেশ চন্দ্র হালদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুনীতি রায়, রীতা সরকার, গীতিকাল মোল্লা আল মামুন প্রমূখ। এসময় বক্তারা শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে গণজাগরন সৃষ্টির আহ্বান জানান। মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে কলমদানি বিতরনের আগে সততা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। উল্ল্যেখ্য স্কুল দুটিতে দুর্নীতি বিরোধী শ্লোগান লিখিত তিনশো ত্রিশটি কলমদানি বিতরণ করা হয়।##
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














