অভয়নগর প্রতিনিধি ঃ বৃহঃবার দুপুর ২.০০ টার সময় অভয়নগর রিপোর্টাস ইউনিট কাবের কার্যালয়ে তিলে তিলে গড়া সঞ্চিত অর্থ ফেরত পেতে জিএম রুবেলের স্ত্রী কুলসুম(২২) অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, স্বামীর সংসারে কুলসুম তিলে তিলে আট লক্ষ টাকা সঞ্চয় করেন। তিনি আরো বলেন, আমার স্বামী নিঁখোজ হওয়ার পর মণিরামপুর হতে লাশ উদ্ধার করা হয়। স্বামীর দাফন-কাফন হওয়ার পর আমার নিকটে থাকা আট লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে নেয় শশুর বাচ্চু হাওলাদার(৫৯), শাশুড়ী কুলসুম(৫০), দেবর জুয়েল(১৭), ননদ শারমীন(৩০), শিল্পি(২৮), ননদের স্বামী ইউসুফ গাজী(৪৫) ও নোমান মোল্লা(৪৬)। তিনি অভিযোগে বলেন, প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ ফেরত দিতে বললে, তারা(শশুর বাড়ির লোকজন) নানা রকম টালবাহানা করে, এক পর্যায়ে এলাকাবাসী শালিশ বিচার করলে তারা ০৪/০৬/২০ইং তারিখে অর্থ ফেরত দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এর উদ্দেশ্য নির্ধারিত দিনের পূর্বে পালিয়ে যায়। বহু খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। অসহায় কুলসুম বিচারের আশায় তার দুই সন্তান পুত্র রুবায়েত(৭মাস) ও কন্যা রুহানা(৭) কে নিয়ে দ¦ারে দ্বারে ঘুরছেন। যারা তাকে ও তার সন্তানদের দায়িত্ব নেবে তারাই তাকে অনিশ্চয়তায় ফেলে পালিয়েছেন। তিনি এ অন্যায়ের বিচার দাবী করেছেন। সন্মেলনে আসা এলাকার গন্যমান্য ব্যক্তি নয়ন(৫০), আজিম শেখ(৪৯), ইব্রাহিম শেখ(৬২), বালা মোল্যা(৫২) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















