চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির পক্ষ হতে সমাজের গরীব অসহায় প্রকৃতির মানুষের মাঝে মাস্ক বিতরণ অব্যহত আছে। বৃহস্পতিবার দুপুরের পর হতে উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর, রুস্তমপুর, পুড়াহুদা, তেঘরী, মুক্তদাহ, নিয়ামতপুর এলাকার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লার গরীব অসহায় মানুষের হাতে একটি করে মাস্ক তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। মাস্ক দেয়ার পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করেন। এ সময় কৃষক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, সংশ্লিষ্ঠ ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার আলী আকবার, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন,খাইরুল ইসলাম ও কবির হোসেন বাবলু, উপজেলা বিএনপি নেতা শাহাজান আলী, আমির হোসেন, যুবনেতা কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহীনুর রহমান, আজমির হোসেন, সামাউল ইসলাম, আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রনেতা মাজেদুল ইসলাম, সোহেল রানা, শামীম রেজা, ইমরান মেহেদী হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














