মোন্তাজ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজও বাংলাদেশ স্বাধীন হতো না। সেই মহানায়কের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে কাঁদা মাটি মাখানো বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্র হিসাবে দাঁড় করেছে। ঢাকুরিয়া থেকে যে দিকে যাবেন সব দিকে নতুন পিঁচের রাস্তা। শুধু ঢাকুরিয়া, মণিরামপুর নয় সারা বাংলাদেশ আজ সোনার দেশ হিসেবে গড়ে উঠেছে। সারা দেশে কৃষি খাত, রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রসা, মজিদ ও মন্দিরসহ যেখানে দেখবেন সেখানে শেখ হাসিনার ছুয়া রয়েছে। বাংলাদেশকে আরো উন্নত করার জন্য জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে দেশকে স্মার্ট দেশ গড়ার সুযোগ করে দিবেন। ৭১ পরাজিত শক্তির পিছন থেকে সরে সবাই এক হয়ে নৌকা মার্কাকে আরো শক্তিশালি করবেন। বৃহস্পতিবার ঢাকুরিয়া-প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমি ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এসব কথা বলেন। ঢাকুরিয়া-প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাবলু সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহবায়ক উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্ত্তী, ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আইয়ুব আলী গাজী, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া কলেজ অধ্যক্ষ তাপস কুন্ডু, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক জি এম মঞ্জরুল হাসান সাজ্জাদ, ঢাকুরিয়া যুবলীগ সভাপতি জয়ন্ত বসু, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার সরকার, অসিত মুজুমদার, মোহনলাল কুন্ডু, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যপক বীরেন বিশ্বাস।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














