আলমগীর হায়দার, শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে আধিপত্য বিস্তার নিয়ে নুরনগরের দক্ষিণ হাজীপুর (দীঘির পাড়) ও রামজীবনপুর এর দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং আংশিক মারামারির ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রত্যাক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উক্ত গোলযোগ বাধে। খোঁজ খবর নিয়ে জানা যায়, গতকাল বুধবার সকালের দিকে মটর ভ্যানে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই এলাকায় দুই জনের মধ্যে সামান্য একটু বাগবিতণ্ডা বাঁধে। এই ঘটনায় এলাকায় ভিত্তিক বড় ধরণের গোলযোগের রুপ নেয়। এবং দু পক্ষের মধ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র ও ইটপাটকেল নিয়ে মহড়া দেওয়ার এক পর্যায়ে দুই পক্ষের কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে। এখবর শ্যামনগর থানা পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দুই পক্ষ কে ছত্রভঙ্গ করে দিয়েছেন বলে জানা গেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তার পর অর্থাৎ আজ বৃহস্পতিবার অত্র এলাকার দুই গ্রুপের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। এই ঘটনায় এলাকা বাসির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













