হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে (ঝাঁপা বাঁওড় পাড়ে) বঙ্গবন্ধু শিশু পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল সাড়ে ৯টার পর তিনি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন। এরপরে তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধু শিশু পার্কের কাজের অগ্রগতি হেটে হেটে দেখেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা আব্দুল হক তুহিন, উপজেলা প্রকৌশলী, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সোহেল রানা, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ। নির্মাণাধীন বঙ্গবন্ধু শিশু পার্ক পরিদর্শন শেষে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বসে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উপস্থিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন- শুধু বই, খাতা, কলম দিয়ে শিক্ষাকে চার দেয়ালের মাঝে বন্দী রাখলে একটি শিশু পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। তার বিনোদনেরও প্রয়োজন। এজন্য শিশুদের নির্মল আনন্দ দিতে এখানে তৈরি করা হচ্ছে এই শিশু পার্কটি। এখানে শিশুদের মনে আনন্দের রঙিন ফুল ফুটবে।
Home
যশোর স্পেশাল রাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শিশুপার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এখানে শিশুদের মনে আনন্দের...
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














