রমজানে অফিসের নতুন সময়সূচি, চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

0
248

অফিস : পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়াত্বশাসিত্ব ও আধাস্বায়াত্বশাসিত্ব প্রতিষ্ঠানে অফিস সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার (১৩ মার্চ) মন্ত্রীসভা বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here