হরিহরনগর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপায় বিদ্যুতায়িত হয়ে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে ঝাঁপা বাজারের পাশে তার মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি (৩৭) উপজেলার মল্লিকপুর গ্রামের মোঃ শাহাদাৎ বিশ্বাসের ছোট ছেলে এবং দুই সন্তানের জনক। সে মাছের ঘেরের ব্যবসায়ী। স্থানীয়রা জানায়- রবিবার দুপুরে ঝাঁপা বাজারের পাশের মাছের ঘেরের পাড়ে মেশিনে কাজ করছিলো। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সনজিত কুমার এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














