নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুনে পুড়ে একই মায়ের দুই সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোন ১, সোনিয়া ৮ বছর ও ২, সর্মিলা ২ বছর। তারা উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার মেয়ে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান বলেন, দুপুরে শিশু দুটি ঘুমাচ্ছিলো আর তাদের মা রান্না করছিলেন। এমন সময় রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আগুনে এক প্রতিবেশীর ঘরও পুড়ে গেছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ বলেন, খুবই দুঃখজনক ঘটনা। দুই কন্যা শিশুর মৃত্যুর ঘটনা শোনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। আগামীতেও তাদের সহযোগিতা করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














