আলমগীর হায়দার, শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও শ্যামনগর উপজেলা সদরের কৃষি ব্যাংকের এক কর্মকর্তার করোনা পজিটিভ হয়েছে। গত ২৪ জুন বুধবার নমুনা সংগ্রহের পর শনিবার সকালে তাদের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা। নতুন করে পজিটিভ দুই জনের মধ্যে ব্যাংক কর্মকর্তা মুটোফোনে প্রতিবেদককে জানান খাবারের স্বাদ গন্ধ পাচ্ছেন না তিনি। তবে তার জ্বর কিংবা অন্য কোন উপস্বর্গ নেই। বুধবার নমুনা দেয়ার পর থেকে তিনি বাড়িতে অবস্থান করছেন বলেও নিশ্চিত করেন। শ্যামনগর উপজেলার নীলডুমুর গ্রামে তার বাড়ি হলেও কর্মস্থলসুত্রে তিনি উপজেলা সদরের ফুলতলা এলাকায় বসবাস করেন।এদিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা পজিটিভ হওয়া চিকিৎসক জানান স্টাফদের করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের সকলের একযোগে নুমনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। শনিবার সকালে তার ফলাফল পজিটিভ আসে। তবে নমুনা দেয়ার পর থেকে তিনি বাসায় অবস্থান করছিলেন বলেও জানান। শ্যামনগর উপজেলা সদরের চিংড়িখালী গ্রামে তরুন এ চিকিৎসকের বাড়ি।এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লগডাউন করা হবে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।এ নিয়ে শনিবার পর্যন্ত শ্যামনগরের মোট ১২ জন করোনা পজিটিভ হয়েছে। আক্রান্ত সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক চৌধুরী ।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













