মনিরামপুর পৌর প্রতিনিধি(জাহিদ): যশোর মনিরামপুর উপজেলায় উত্তর ভরতপুর গ্রামের আরাফাত সরদারের প্রেমের ফাদে পড়ে গর্ভবতী হয়ে পড়ে ডলি খাতুন নামে এক অবিবাহিত নারী। আজ ২০মে শনিবার আনুমানিক ৪ টার দিকে নবাগত সন্তানের পিতৃত্বের দাবীতে ছেলের বাড়িতে অনশন করে ডলি খাতুন।স্হানীয় সুত্রে জানা যায়, গত কয়েক দিন যাবত এই নারী আরাফাতের বাড়িতে এসে তার গর্ভে থাকা সন্তানের কথা বলেন।আরাফাতের বাড়িতে গতকাল১৯শে মে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্হানীয় জনপ্রতিনিধি একটি বৈঠক করেন সেখানে কোনো সমাধান করতে পারেননি জনপ্রতিনিধিরা।অবশেষে মণিরামপুর একটি প্যাথলজী থেকে আল্টাসনা রিপোর্ট করায় ঐ নারী ও আরাফাত রহমান উপস্থিত হয়ে।ঐ নারী অভিযোগ তোলেন আল্ট্রাসোনা রিপোর্ট নিয়ে, মোটা অংকের অর্থের বিনিময়ে ভুল রিপোর্ট দিয়েছে প্যাথলজি থেকে। আমি একই দিনে ১৯শে মে নওয়াপাড়া ডায়াগনস্টিক সেন্টারে আল্টাসনা রিপোর্ট করিয়ে জানতে পারি আমি ৩৯ দিনের অন্তঃসত্ত্বা। আরাফাত আমি রাজারহাট নামক স্থানে একই বিস্কুট ফ্যাক্টারিতে কর্মরত ছিলাম, সেই থেকে আমাকে আরাফাত প্রেমের প্রস্তাব দেয়। আমি তাকে বিশ্বাস করে ভালবেসে ফেলি।আরাফাত আমাকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একাধিক রাত্রি যাপন করে।তারই পেক্ষাপটে আমি অন্তঃসত্ত্বা। আমি আরাফাতের নবাগত সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চাই।এ বিষয়ে আরাফাত রহমান এর চাচা বলেন স্হানীয় জনপ্রতিনিধি গন শালিস করছে তারা যে সিন্ধান্ত দিবে আমার পরিবার সেটাই মেনে নিবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














