কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে আড্ডারত অবস্থায় ৬০ জন কিশোর কে আটক করে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। শহরের বিভিন্ন পার্কে স্কুল ফাঁকি দিয়ে কুসঙ্গে কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাবার সম্ভবনা থাকে এই সকল বাচ্চাদের। জনা যায় ঝিনাইদহে উঠতি বয়সী কিশোর গ্যাং এর প্রবনতা ঝিনাইদহে হটাৎ বৃদ্ধি পায়,যার দরুন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঝিনাইদহের সদর থানার অফিসার্স ইনচার্জ শেখ সোহেল রানার নির্দেশে এই অভিযান পরিচালিত করা হয়। শহরের বিভিন্ন স্থান থেকে মোট ষাট(৬০) জন স্কুল পালাতক শিক্ষার্থীদেরকে থানায় নিয়ে আসা হয় এবং তাদের সকলকে সদ্বুদ্ধি ও ভালো পরামর্শ দেন অফিসার্স ইনচার্জ শেখ সোহেল রানা এবং তাদেরকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। সে সময় অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন,এভাবে স্কুল কলেজ ফাঁকি দিয়ে কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ে ওরা। তাই অভিভাবকরা সাবধান হোন নিজের সন্তানের ভবিষ্যতের জন্য। এরকম একটি কাজের জন্যে ঝিনাইদহের সুশীল সমাজের সবাই ধন্যবাদ জানায়,ঝিনাইদহ সদর থানার চৌকোষ অফিসার ইনচার্জ শেখ সোহেল রানাকে কারন এরাম উদ্যোগের কারনে অভিভাবক সতর্ক হবেন এবং অনেক বখে যাওয়া কিশোর সংশোধন হবে বলে মন্তব্য করেন অনেকেই।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














