জাহিদ, মনিরামপুর পৌরর প্রতিনিধি ঃ যশোর মনিরামপুরের মনোহরপুরে অবৈধ ডিস লাইনের জমজমাট ব্যাবসা চলছে। খোঁজ নিয়ে জানা যায যশোর জেলার মনিরামপুর থানার ১৭ নং মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের অনাধী রায়ের ছেলে প্রবির কুমার রায দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ডিস লাইনের ব্যাবসা করে আসছে। এ বিষয়ে আনুমানিক ৩/৪ বছর পূর্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার অবৈধ ডিস ব্যবসা বন্ধ রাখলেও কিছুদিন যেতে না যেতেই সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে আবার অবৈধ ডিস ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী প্রবির কুমারের নিকট জানতে চাইলে জানান আমি বৈধ লাইসেন্স এর জন্য আবেদন করেছি আমি দ্রুত লাইসেন্স পেয়ে যাব আশারাখি কিন্তু ৩-৪ বছর অতিক্রম হলেও আজ পর্যন্ত আমি লাইসেন্স পাই নাই। বৈধ লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী অরুন কুমার রায জানান সরকার আমাকে কুলটিয়া, নেহালপুর, দুর্বাডাঙ্গা ও মনোহরপুর ইউনিয়নে ডিস ব্যবসা করার অনুমতি দিয়েছে। সে মোতাবেক আমি সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছি কিন্তু মনোহরপুরের প্রবির কুমার আমার ক্ষতি সাধন করছে। ডিস লাইনে স্টার জলসা নিষিদ্ধ থাকলেও প্রবির কুমার বাড়তি মুনাফার জন্য তার এলাকায় স্টার জলসা সহ অবৈধ ডিস ব্যাবসা চালিযে যাচ্ছে। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মহিতুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি এবং অরুন কুমার এবং প্রবির কুমারকে নিয়ে সুষ্ঠু মিমাাংশার জন্য কয়েকদফা সালিশ হলেও কোনো মিমাংশা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রবীরের অবৈধ ডিশ গ্রাহক হারুন মোল্লা লিটন গাজী ও গোবিন্দর কাছে জানতে চাইলে তারা বলেন প্রবীরের কাছ থেকে মাসিক বিল পরিষদের মাধ্যমে ডিস লাইন ব্যবহার করে আসছি। তাই এলাকাবাসি ভারতীয় চ্যানেল সহ স্টার জলসা ও অবৈধ ডিস ব্যাবসা বন্ধ করার দাবি সহ উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














