ঢাকা অফিস : ঈদুল আজহার (কোরবানির ঈদ) ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির সভা শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদের ছুটি ২৮ জুন থেকে শুরু না করে ২৭ জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে। এই সুপারিশ অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি হবে।মন্ত্রী মোজাম্মেল বলেন, কমিটির ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রোজা ও কোরবানির ঈদে সরকারি ছুটি বরাবরই তিনদিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। উল্লেখ্য, গত ঈদুল ফিতরে ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিয়েছিলো সরকার। একদিন নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছিলো। ফলে লম্বা একটি ছুটি পেয়েছিলো সরকারি চাকরিজীবীরা।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














