ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পারবাজার শিব মন্দির প্রাজ্ঞনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী। দিনব্যাপি চলা বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু তপন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু সুখেন মজুমদার ও দুলাল সমাদ্দার, যুগ্ম-সাধারন সম্পাদক শ্রী রতন আচ্যার্য। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তড়িৎ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ শুভাশিস ভট্টাচার্য, সদস্য অশোক বোস, উৎপল ঘোষ, মাগুরা ইউনিয়নের সভাপতি নন্দ দেবনাথ, সাধারন সম্পাদক বিপ্লব কুন্ড, ঝিকরগাছাসদর ইউনিয়নের সাধারন সম্পাদক আনন্দ কুমার ঘোষ, বাঁকড়া ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল গাঙ্গুলী ও বাঁকড়া কেন্দ্রীয় পূজা মন্দিরের সাধারন সম্পাদক গোপাল রায়। বর্ধিতসভা শেষে বিকালে গত ২৩জুন জাতীয় গীতা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ক ও খ গ্রæপে এথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














