মোংলা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল তথা বাগেরহাট-৩ আসনে মোংলা সাবের উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মত বিনিময় সভা করেছেন। শনিবার মোংলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সরকারের দিক নিদের্শনায় সকলের সাথে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেণ। এসময় তিনি বলেন, আমি আমার নেত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করবো। আর যদি কোনো কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি নিজেও দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করব বলে জানান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রীস আলী ইজারাদার স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন। মতবিনিময়কালে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের সকল উন্নয়ন ও রামপাল-মোংলা উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এছাড়া দারিদ্র, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গঠনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, এইচ এম দুলাল, মশউর রহমান, শাহজাহান ছিদ্দিকী সহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














