স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর) : মণিরামপুর পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্রনাথ ঘটক হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৬) বছর। সোমবার রাতে হাকোবা মহাশ্মানে তার সৎকার সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে পৌর শহরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, রবীন্দ্রনাথের অকাল মৃত্যুতে মণিরামপুর বাজারে ব্যবসায়ীরা সাময়িক ভাবে ক্ষতিগ্রস্থ হলে পড়লো। বাজারে বহু ব্যবসায়ী মৃত রবীন্দ্রনাথের সহযোগিতায় ব্যবসা-বানিজ্য করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি সব সময় বিপদে আপদে ব্যবসায়ীদের পাশে ছায়ার মতো থাকতেন। অভিভাবক হিসেবে তিনি তার কর্তব্য পালন করতেন। মৃত্যুকালে রবীন্দ্রনাথ ঘটক স্ত্রী, দুই মেয়ে ও এক নাতিসহ পরিবারের অন্যান্য সদস্য রেখে যান। তিনি পৌরশহরের মৃত শম্ভুনাথ ঘটকের ছেলে। তারা বাজারে পারিবারিক ভাবে সুনামধন্য ব্যবসায়ী হিসেবে সর্বাধিক পরিচিত।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















