এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহে ধান সংগ্রহ অভিযানে সাড়া নেই। কৃষকরা সরকারী ক্রয় কেন্দ্রে ধান না দিয়ে বাজারে বিক্রি করছেন। ফলে এক মাস ১৮ দিনে মাত্র ১৩১ মেট্রিক টন ধান কিনতে পেরেছে ঝিনাইদহ খাদ্য বিভাগ। এ অবস্থা চলতে থাকলে এবার ধান সংগ্রহ অভিযান ব্যার্থ হতে পারে। খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় চলতি মৌসুমে ১৪ হাজার ১৪২ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩৯১৪ মেট্রিক টনের বিপরীতে ১১৫ টন, কালীগঞ্জে ২৫৪৪ টনের বিপরীতে মাত্র ৩ টন, কোটচাঁদপুরে ৯৮৮ টনের বিপরীতে ২ টন ও মহেশপুরে ৩১৮৯ টনের বিপরীতে ১১ টন ধান কেনা হয়েছে। শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলার কৃষকরা সরকারী খাদ্য গুদামে এখনো ধান বিক্রি করেনি। ফলে ২৯ জুন পর্যন্ত জেলায় ১৪ হাজার ১৪২ মেট্রিক টনের বিপরীতে মাত্র ১৩১ টন ধান কেনা গেছে। সুত্রমতে গত ১৩ মে ঝিনাইদহ জেলায় ধান কেনার উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত তা চলবে। কৃষকরা জানান, সরকারী মুল্যোর সঙ্গে বাজারে ধানের মুল্য খুব বেশি তফাৎ নয়। গুদামে কৃষকরা ধান নিয়ে গেলে পদে পদে হয়রানী ও শর্ত পুরণ করার চেয় কিছুটা কম দামে বাজারে ধান বিক্রি করতেই তারা বেশি সাচ্ছন্দবোধ করছেন বলে কয়েকজন কৃষক জানান। বাবুল বিশ্বাস নামে এক কৃষক জানান, সরকারী ভাবে ধানের মন ১০৪০ টাকা। বাজারে এখন ধানের মুল্য ৯৫০। তিনি জানান, দুরের গ্রাম থেকে ঝিনাইদহের বিভিন্ন গুদামে ধান নিয়ে গেলে গাড়ি ভাড়া, সময় ও শ্রম ব্যায় করেও যদি শর্ত পুরণ করা না যায় তবে ধান নিয়ে আবার বাড়ি ফিরে আসতে হয়। এতে কৃষকরা হয়রানী ও আর্থিক দুই দিক থেকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই তারা নিকটস্থ বাজারে ধান বিক্রি করে দিচ্ছেন। তবে ঝিনাইদহ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান জানান, বাইরের বাজার ও সরকারী দাম প্রায় এক হয়ে যাওয়ার কারণে কৃষকরা ধান বিক্রি করছেন না এটা ঠিক। তারপরও এখনো দুই মাস সময় আছে। এর মধ্যে বাজার কিছুটা কমলে হয়তো ধান কেনার লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। আমরা সেই অপেক্ষায় আছি।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














