কামরুজামান লিটন ঝিনাইদহঃ ঝিনাইদহে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০৯ জন। এর মধ্যে শহিদুল ইসলাম নামে একজন করোনায় মারা গেছেন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪ টি পজেটিভ। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন ও শৈলকুপা উপজেলায় ৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩ জন। সুত্র জানায়, ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃত্যুর দুই দিন পর তার রিপোর্ট পজেটিভ এসেছে। মৃত ব্যক্তি শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন। এ নিয়ে উপজেলায় করোনায় মারা গেলেন দুজন। তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে সকালে প্রাপ্ত ৫টি নমুনা রিপোর্ট ফলাফলের মধ্যে ৪ জনের পজেটিভ ও ১ জনের নেগেটিভ এসেছে। পজেটিভ রোগীদের মধ্যে মৃত ব্যক্তির ফলাফল পজেটিভ। এঘটনায় মৃত ব্যক্তির ভাড়া বাড়ি লাল পতাকা বেধে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













