ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছার পল্লী থেকে অয়ন (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। অয়ন ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। এ ঘটনার সোমবার ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অয়নের পিতা হাফিজুর রহমান। যার নং ৫৭৫, তাং-১১/০৯/২০২৩ ইং। জিডি সুত্রে জানাগেছে, সৎ মায়ের সংসারে থাকা অয়ন এদিন সন্ধ্যায় শ্রীরামপুর বাজারে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করেও অয়নের সন্ধ্যান না পেয়ে থানায় জিডি করা হয়েছে বলে তার পিতা হাফিজুর রহমান জানিয়েছেন। অয়নের মুখমন্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা, চোখ টানাটানা, উচ্চতা ৪ফুট এক ইঞ্চি। কেউ সন্ধান পেলে পিতা হাফিজুর রহমানের ০১৭৪৩-১৩২৬৬১ মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ অয়নের পিতা হাফিজুর রহমান।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














