কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ ও উপায় এর মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা হতে বয়স্কভাতা, বিধবা ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা ও কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে ওটিপি হ্যাকিংয় চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃতরা হচ্ছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মাধবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিকাবুল (২৮) ও একই উপজেলার চরমাধবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৩৫)। হরিনাকুন্ডু থানায় একটি প্রতারণা মুলক মামলা দায়ের হলে মাঠে নামে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ মাগুরার মোহাম্মদপুর উপজেলা থেকে উল্লেখিত দুই আসামীকে গ্রেফতার করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অফিসার রবিউল ইসলাম জানান, আসামী রিকাবুল ও উজ্জল হোসেন দেশের বিভিন্ন এলাকায় হোয়াটসাপ ও ওটিপি হ্যাক করে বিভিন্ন সরকারী অনুদান, ছাত্র ছাত্রীদের উপবৃত্তির টাকা, বয়স্ক ভাতার টাকাসহ বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। হরিণাকুন্ডু থানায় দায়েরকৃত অভিযোগকারী শেখ মিলনের কাছে থেকে চক্রটি বিকাশ, নগদ, ও রকেটের মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নেয়। সাইবার ক্রাইম টিমের অন্যতম সদস্য খালিদ হাসান জানান, এই চক্রটি দেশের বিভিন্ন বিকাশ রকেট ও নগদ এজেন্টদের কাছ থেকে কৌশলে তথ্য চুরি করতেন। আসামী রিকাবুল ও উজ্জল ওটিপি হ্যাক করে মানুষের মোবাইল ব্যাংকিংয়ে জমা অর্থ হাতিয়ে নিতেন। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে অপরাধের কাজে ব্যবহৃত ৬ টি মোবাইল ফোন ও ১০ সিম উদ্ধার করা হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














