আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর নেতৃতে শ্রীনাথপুর বিওপির টহলদল বিশেষ সংবাদের ভিত্তিত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় নাটানার মাঠ নামক স্থানে মোঃ বজলু মাষ্টার এর মেহগনি বাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক সেবনকারী ইয়াবা সেবনরত অবস্থায় (এক) মোঃ সালাম হোসেন (২৮), পিতা- আক্কাস আলী, (দুই) মোঃ ইব্রাহীম (২২), পিতা- মোঃ সেলিম, (তিন) মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা- মৃত বিশারদ আলী এবং (চার) মোঃ আনিছুর রহমান (৪০), পিতা- মৃত ফজলুল করিম, সকলের গ্রাম+পোঃ শ্যামকুড় পশ্চিমপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ০৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২ গ্রাম ভারতীয় গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ হাতে নাতে আটক করা হয়। আটককৃত চিহ্নিত ০৪ জন মাদক সেবনকারীদের স্বীকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্যামকুড়ের কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী আঃ রহমান (৫০), পিতা- মৃত আঃ করিম, গ্রাম+পোঃ শ্যামকুড় পশ্চিমপাড়া, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০৫পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী হতে আটক করা হয়। পরবর্তীতে আঃ রহমানের স্বীকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্যামকুড়ের কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী আঃ হামিদ (৫০), পিতা- মৃত ফেরদৌস খা, গ্রাম+পোঃ শ্যামকুড় পশ্চিমপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তার নিজ বাড়ী হতে আটক করা হয়। আঃ রহমান একজন কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী এবং তার নামে মহেশপুর থানায় ০২টি মাদক মামলা রয়েছে। এছাড়াও কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী আঃ হামিদ এর নামে মহেশপুর থানায় ০৪টি (মাদক মামলা-০২টি, হত্যা মামলা-০১টি এবং সন্ত্রাসী মূলক কর্মকান্ডের মামলা-০১টি) মামলা রয়েছে। সর্বমোট আটককৃত মাদকদ্রব্য ১০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল। আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে যার মামলা নং- ০৭।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















