নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ভরসা, শামীম হোসেন ও আকাশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।পুলিশ জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদরের ছাতিয়ানতলার চুড়ামনকাঠি হতে বাদিয়াটোলাগামী পাকা রাস্তার পাশে বড়বিলকান্দা মাঠে ইমরান হোসেন নামে এক ইজিবাইক চালককে গলায় চাকু ঠেকিয়ে রক্তাক্ত জখম ও হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় তিনজন ছিনতাইকারী। পরে স্থানীয় লোকজন ইমরানকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইমরান বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক, চাকু, রক্তাক্ত সেন্ডেল, ছেড়া গামছা ও কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














