নিজস্ব প্রতিবেদক, যশোর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন প্রায় আড়াই লাখ তরুণ-তরুণী। প্রথমবার সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তাদের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে । এবার যশোরে ১৮ বছর বয়সী এবং ভোটারযোগ্য ও বাদ পড়া মিলিয়ে নির্বাচনে ভোট দেবেন ২৩ লাখ ৪০ হাজার ২২৮ জন। এর মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ৯১২ জন পুরুষ ও ১১ লাখ ৬৩ হাজার ৩১৪ নারী। এবার ভোটার বেড়েছে দুই লাখ ৪৮ হাজার ৯৪৪ জন।এছাড়া এবার নির্বাচনে ৮২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য পাঁচ হাজার ২১৭টি ভোট কক্ষের ব্যবস্থা করা হবে।যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।একাদশ সংসদ নির্বাচনে যশোর জেলায় ভোটার ছিলো ২০ লাখ ৯১ হাজার ২৮৪।যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, যশোরের ছয়টি সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা না করা পর্যন্ত নতুন ভোটার হতে থাকবে। ফলে তফসিল ঘোষণা পর্যন্ত এই সংখ্যা আরো বেড়ে যেতে পারে।খসড়া ভোটার তালিকা সূত্রে জানা গেছে, যশোর-১ শার্শা আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ৫৯৬। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৭ হাজার ৫১১ ও নারী ভোটার এক লাখ ৪৭ হাজার ৮৫ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১০২টি। যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৬৬১টি।যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৬ হাজার ৪৯৮জন। এ আসনে পুরুষ ভোটার দুই লাখ ২৯ হাজার ২৯২ ও নারী ভোটার দুই লাখ ২৭ হাজার ২০৬ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১৭৬টি যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৯৪৫টি।যশোর-৩ সদর আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৬৪ হাজার ১১৪। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৮৭ হাজার ৬৯০ ও নারী ভোটার ২ লাখ ৮৭ হাজার ৬৯০ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১৮৯টি, যার মধে ভোট কক্ষের সংখ্যা এক হাজার ৩১৫টি।যশোর-৪ অভয়নগর-বাঘারপাড়া আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৩৩ হাজার ২৯৮জন। এ আসনে পুরুষ ভোটার দুই লাখ ১৬ হাজার ৪৪১ ও নারী ভোটার দুই লাখ ১৬ হাজার ৮৫৭ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১৪৯টি যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৯৯৮টি।যশোর-৫ মণিরামপুর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৮৬২ জন। এ আসনে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৩৫৯ ও নারী ভোটার এক লাখ ৭৬ হাজার ৫০১ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১২৮টি, যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৭৯০টি।যশোর-৬ কেশবপুর আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৭ হাজার ৮৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯ হাজার ৮৮৫ ও নারী ভোটার এক লাখ সাত হাজার ৯৯৫ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ৮১টি যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৫০৮টি।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














