মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিডিএফএ ত্রি-জেলা দু’দিন ব্যাপী গরু মেলা ২৩ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.নাহিদ রশীদ। প্রদান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের ডেইরি ফার্ম আজ অন্যান্যদের চাইতে অনেক এগিয়ে। এফার্ম মালিকরা লাভবান হবে যদি তারা পরিকল্পনা মাফিক এগিয়ে নিতে পারে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা,চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। মেলায় মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা হতে অংশগ্রহনকারী বিভিন্ন ফার্মের খামারিরা উপস্থিত ছিলেন। মেলা কমিটিরি আহ্বায়ক হাজ্জাজ আলী জানান, মেলায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার রেজিস্ট্রেশন ভুক্ত খামারীদের গরু প্রদর্শন, বিক্রি ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ তিন জেলা থেকে প্রথম দিনে দেশী-বিদেশী উন্নত জাতের ২৫২টি গরু রেজিস্ট্রেশনভুক্ত করা হয়েছে।
Home
চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় বিডিএফএ ত্রি-জেলা দু’ দিন ব্যাপী গরু মেলা ২৩ উদ্বোধন,গরু চাষে আগামীতে...
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














