মোঃ জাহিদ হাসান, ঝিনাইদহ : স্বামীর কবর জিয়ারত করে ফেরার পথে ঝিনাইদহের বিষয়খালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্ত্রী সেলিনা পারভিন শেলি (৪১)। এঘটনায় সেলিনার একমাত্র সন্তান সাকিব ও প্রতিবেশি রুবেল নামে আরেক যুবক গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী বাজারের ইউছুপের চায়ের দোকান নামক স্থানে। নিহত শেলি পেশায় বেসরকারী প্রাইভেট হাসপাতালের নার্স ছিলেন বলে জানা গেছে। আহত সাকিব হোসেন জানান, তার পিতা আশরাফুল ইসলাম গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শনিবার তার মায়ের সঙ্গে কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামে যান পিতার কবর জিয়ারত করতে। ঝিনাইদহে ফেরার পথে বিষয়খালী বাজারের ইউছুপের চায়ের দোকান নামক স্থানে আসলে তাদের মটরসাইকেল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে খারাপ রাস্তার কারনে ট্রাকের চাকার নিচে পড়ে। এতে মটরসাইকেল আরোহী তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টার দিকে সেলিনা পারভিন শেলি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় আহত রুবেল হোসেন সদর উপজেলার শিকারপুর গ্রামের ওমর আলীর ছেলে। সেলিনা পারভিন শেলির মৃত্যুর খবর নিশ্চত করেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ছোহা ইসলাম। ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নরুজাহান বেগম জানান, হতাহতদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














