হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মালয়েশিয়ায় নির্মাণ সাইটে কাজ করার সময় আইয়ুব হোসেন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে প্রবাসী আইয়ুব হোসেনের কর্মস্থল মালয়েশিয়ার পেনাং শহরের একটি নির্মাণ সাইটে কাজ করার সময় মাটি ধসে, মাটি চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। নিহত আইয়ুব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার মশ্বিমনগর ইউনিয়নের মশ্বিমনগর তালসারি গ্রামের মোনছের আলীর ছেলে। মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- আইনী প্রক্রিয়া শেষ করে লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন স্বজনেরা। জানাগেছে- নিহত আইয়ুব হোসেন প্রায় ১৬ বছর ধরে মালয়েশিয়ায় নির্মাণশ্রমিকের কাজ করে আসছিলেন। আইয়ুব হোসেনের বাড়িতে পিতা, মাতা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্যা আত্মীয় স্বজন রয়েছে। যুবক আইয়ুব হোসেনের মৃত্যুর খবর বাড়িতে আসলে, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বিশ্বাস করতে পারছিলেন না খবরটি। আইয়ুব হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














