মো: কোহিনূর আলম কয়রা খুলনা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো: কামাল হোসেনের সাথে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান এড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা. মো: শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মহসীন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মনিরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: ইসলামুল হক মিঠু, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এম আবু খালেদ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জনপ্রতিনিধি রাজনীতিবিদ ও সুধিসমাজের লোকজন। মোঃ কামাল হোসেন গত ১২ নভেম্বর কয়রা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














