স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অনলাইলে গুজব ও কুতথ্য প্রতিরোধ দক্ষতা বৃদ্ধি বিষয়ে যশোরে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যশোরের ২০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে যশোরের বাঁচতে শেখা কনফারেন্স রুমে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)র যশোর কেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানো গুজব ও কুতথ্যের প্রভাব এবং এর প্রতিকার নিয়ে প্রশিক্ষণে বিষদ আলোচনা করা হয়। এছাড়া ফ্যাক্ট চেকিং, সোস্যাল ম্যানেজমেন্ট, সাংবাদিকদের নিরাপত্তা ও করণীয় নিয়ে নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিবিসি মিডিয়া এ্যকশনের সাবেক গণমাধ্যম প্রশিক্ষণ কর্মকর্তা আরাফাত সিদ্দিক, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আমীর মোহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) রিসার্চ এ্যাসিসট্যান্ট শুভাশীষ দীপ, আইইডি সহকারী সমন্বয়কারী সিয়াম সারোয়ার জামিল। এসময় উপস্থিত ছিলেন আইইডি যশোর কেন্দ্রের ব্যাবস্তাপক বীথিকা সরকার, ডেভেলপমেন্ট অফিসার কিশোর কুমার কাজল, প্রোগ্রাম অর্গানাইজার রিপন কর্মকার।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














