যশোর অফিস : যশোর শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বোমা বিস্ফোরণ করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা রাত অনুমান ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা ভোটকেন্দ্রের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপির যশোর সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম। তিনি জানান, আমরা খবর পেলাম শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুষ্কৃতকারীরা দূর থেকে দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে। এবং গোটা এলাকায় বিকট শব্দে আওয়াজ হয়। আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ এলাকা পরিদর্শন করেছে । তবে ঘটনায় ভোটকেন্দ্রে কোন সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ ঘটনার বিষয়ে আমার উর্ধতন কর্মকর্তা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহন করবে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া শহরের ঘোপ এলাকার একটি কেন্দ্রে সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করেছে এবং তার বিস্ফোরিত হয়ে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














