নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাকচাপায় নদী নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার মামা আহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সদর উপজেলার ঘুরুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত নদী ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ঘুরুলিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে।নিহতের ভাই রানা বলেন, আমি বাড়িতে ছিলাম। আমার মামা তাকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। ঘুরুলিয়া বাজারে পৌঁছালে সামনের দিকে থেকে একটা মাটির ট্রাক তাদেরকে চাপা দেয়। সাথে সাথে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বোন নদীকে মৃত ঘোষণা করেন। মামাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে জানানো হবে বলে তিনি জানান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














