সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরা শালিখায় আইডিয়াল কল্যান সংস্থার(আই কে এস) উদ্যোগে উপজেলার চার শতাধিক অসহায়,প্রতিবন্ধী ও হতদরিদ্রের নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি(সোমবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইডিয়াল কল্যাণ সংস্থার সভাপতি অলোক বসুর সভাপতিত্বে ও ফিরোজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা খাতুন।এছাড়াও সংস্থাটির সহ: সভাপতি তাজমিনুর রহমান,সাধারণ সম্পাদক আলম হোসেন, রাইসুল ইসলাম প্রিন্স, তাপস কুমার বসুসহ সংস্থাটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, আমাদের প্রত্যেকের উচিত নিজেরা ভালো থাকার পাশাপাশি সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষকে ভালো রাখার চেষ্টা করা। সর্বোপরি আইডিয়াল কল্যাণ সংস্থাকে ধন্যবাদ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














