মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে জীবিত গাঁজা গাছ সহ এক মাদক সেবীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। যাহার ওজন কাঁচা অবস্থায় ২ কেজি ১শত গ্রাম। আটকৃত ব্যক্তি উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের ছেলে মিলন কুমার মন্ডল (৩৭)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের নির্দেশে উপ-পরিদর্শক পিংকু মন্ডল, আব্দুল্লাহিল আরিফ নিশাত ও সহকারী উপ-পরিদর্শক সুব্রত মন্ডলের নেতৃত্বে তাকে ২৮ পিস জীবিত গাঁজা গাছ সহ আটক করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে মাদকা আইনে মামলা সহ কোর্টে প্রেরণ করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














