যশোর : আজ ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা কার্যালয় থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে এক লাল পতাকার মিছিল শহর প্রদক্ষিণ করে। সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, প্রচার সম্পাদক কাসরুজ্জামান রাজেস ও দপ্তর সম্পাদক এড. আহাদ আলী লস্কর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজার প্রভাব বলয় পুণর্বণ্টন নিয়ে সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধ তথা আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূ-রাজনীতি ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পাশ্চাত্য, প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া উভয়পক্ষ স্বীয় রণনীতিতে বাংলাদেশকে যুক্ত করতে তীব্র প্রতিযোগিতা-প্রতিন্দ্বিতা করছে। তারই প্রতিফলন ঘটছে সাম্রাজ্যবাদের দালাল দল গুলোর মধ্যে। সাম্রাজ্যবাদের দালাল স্বৈরাচারি শেখ হাসিনা সরকার সাম্রাজ্যবাদী চীন-রাশিয়ার পদলেহন করে ক্ষমতা অব্যাহত রাখতে সভা-সমাবেশে বাধানিষেধ, সকল বিরোধী মত দমন-পীড়নসহ রাষ্ট্রীয় সন্ত্রাস ও দলীয় সন্ত্রাস সর্বাত্মক করে ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। মার্কিন সাম্রাজ্যবাদসহ পাশ্চাত্য শক্তিরও নানা তৎপরতা লক্ষণীয়। আজ দেশে কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। কল কারখানায় শ্রমিক ছাঁটাই হচ্ছে। কৃষিতে যান্ত্রিকীকরণের নামে সাম্রাজ্যবাদী পুঁজি বিনিয়োগ ও অবাধ লুটপাটের ক্ষেত্র সৃষ্টির অপতৎপরতা চলছে। এ সব তৎপরতা সাম্রাজ্যবাদীরা ‘এসডিজি’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর করছে। সাম্রাজ্যবাদীদের অর্থনৈতিক সঙ্কটের কারণে বিশ্বজনগণের কাধে বিশ্বযুদ্ধ চাপিয়ে বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টনের প্রস্তুতি অগ্রসর করছে। ইতিমধ্যে ইউক্রেনযুদ্ধ ও মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসন ও সে প্রেক্ষিতে আঞ্চলিকযুদ্ধ বেঁধে যাওয়ার অবস্থা সামনে আসছে। এমতাবস্থায় জাতীয় ক্ষেত্রে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষকের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সাম্রাজ্যবাদী পুঁজি এবং দালালপুঁজির শোষণ উচ্ছেদ করে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা, দালালপুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক-কৃষক-জনগণের সমস্যা-সংকট নিয়ে সকল সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে নেতৃবৃন্দ সংখ্যালঘু হরিজন সম্প্রদায়ের বিশেষ সুবিধায় প্রাপ্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করার দাবি জানান।
Home
যশোর স্পেশাল ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোর শহরে লাল পতাকা মিছিল ও প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














